জাতীয়

ঢাকা-দিল্লি ৫ সমঝোতা সই 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে ৫টি সমঝোতা স্মারক সই হয়েছে।

শনিবার (২৭ মার্চ) সাড়ে ৫টার পর অনুষ্ঠিত বৈঠকে সই সম্পন্ন হয়।

প্রায় আধা ঘণ্টাব্যাপী দুই শীর্ষ নেতা দুই দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়। বৈঠক শেষে যাত্রীবাহী ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’ উদ্বোধনসহ বেশ কয়েকটি প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করেন উভয় প্রধানমন্ত্রী।

এরপর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে ৫টি সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারকগুলো হচ্ছে ব্যবসা-বাণিজ্যে শুল্ক দূর করা, তথ্য ও প্রযুক্তিখাতে যোগাযোগ বাড়ানো, পরিবেশগত সুরক্ষা অর্থাৎ দুর্যোগ প্রশমনে সহযোগিতা ও রাজশাহী শহরে খেলার মাঠ নিয়ে দুটি প্রকল্প।

এছাড়া ভারতের পক্ষ থেকে ১০৯টি অ্যাম্বুলেন্স ও ১২ লাখ করোনা টিকা উপহার দেয়া হয়েছে। পাশাপাশি অ্যাম্বুলেন্সের চাবি ও টিকা আনুষ্ঠানিকভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বৃহস্পতিবার দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফর শেষে শনিবার রাত ৯টায় মোদি ঢাকা ছাড়বেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা