জাতীয়

শেখ হাসিনা-মাহিন্দা রাজাপাকসে দ্বিপক্ষীয় বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সঙ্গে আজ বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ( ২০ মার্চ ) সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে দুই দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক সই হতে পারে।

বৈঠকের বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৈঠকের পর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এছাড়া বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। দুই দিনের সফর শেষে সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।

এর আগে শুক্রবার ১৯ মার্চ সকালে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন মাহিন্দা রাজাপাকসে । বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

শুক্রবার বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা