সিলেটে পৌঁছেছে এমপি সামাদের মরদেহ
জাতীয়

সিলেটে পৌঁছেছে এমপি সামাদের মরদেহ

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মাহমুদ উস সামাদ চৌধুরীর মরদেহ তার গ্রামের বাড়ি ফেঞ্চুগঞ্জে পৌঁছেছে।

শুক্রবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে তার মরদেহ বহনকারী বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানা মাঠে অবতরণ করে।

সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ আপামর জনতা। মরদেহ গ্রহণকালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে সেখানে। প্রিয় নেতাকে একবারের জন্য কাছে গিয়ে দেখতে চেষ্টা করেন অনেকে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় এমপি সামাদের গ্রামের বাড়ি ফেঞ্চুগঞ্জের নুরপুরে।

এরআগে মরদেহ গ্রহণ করতে সারকারখানা মাঠে উপস্থিত হন এমপি সামাদের পরিবারের সদস্যসহ সিলেট জেলা আওয়ামী লীগের নেতারা। বিকেল ৩টা পর্যন্ত মরদেহ তার বাড়িতে রাখা হবে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন নেতাকর্মীরা।

বাদ আসর ফেঞ্চুগঞ্জ উপজেলার কাসিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে এমপি সামাদের বাড়ির সামনের মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এমপি সামাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা