জাতীয়

টাঙ্গাইলে ১২০ পরিবারকে লকডাউন

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল জেলার ঘাটাইলে করোনায় আক্রান্ত এক রোগী তথ্য গোপন করে পালিয়ে গিয়েছিলেন।

পরে সেই ব্যক্তিকে শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার সংগ্রামপুরের ঘোনারদেউলি থেকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।

এরপর ঐ এলাকার ১২০ পরিবারকে লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ।

পরে তাকে বিশেষ ব্যবস্থায় ঢাকায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।

অঞ্জন কুমার বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর প্রযুক্তির সহায়তায় তাকে হেফাজতে নেয়া হয়। তিনি আক্রান্ত অবস্থায় যেসব পরিবারের মানুষের সঙ্গে মেলামেশা করেছেন তাদের অর্থাৎ প্রায় ১২০টি পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২৪ বছরের ঐ যুবক আগে থেকেই কিডনি রোগে আক্রান্ত। এজন্য চলতি মাসের ৪ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত সে ঢাকার শেরেবাংলা নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসাধীন থাকা অবস্থায় ঐ হাসপাতালের চিকিৎসকরা তার শরীরে করোনার উপসর্গ দেখতে পেলে আইইডিসিআরের মাধ্যমে পরীক্ষা করে করোনাভাইরাস পজিটিভ পান।

পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে থেকে তিনি পালিয়ে বাড়িতে চলে আসেন।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা