জাতীয়

বর্জ্য সরকারি আবাসনের ফটকে নিয়ে রাখলেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক : প্রতিদিনের মতো মিরপুর-৩ নম্বর সেকশনে সরকারি কর্মকর্তাদের আবাসনের সামনে যত্রতত্র স্তূপ করে রাখা ছিল গৃহস্থালির বর্জ্য।

সোমবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে সে পথ দিয়ে যাচ্ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি বর্জ্যের স্তূপ দেখে গাড়ি থেকে নামেন। এরপর সেই বর্জ্য সরকারি কর্মকর্তাদের আবাসনের প্রধান ফটকের সামনে রাখার নির্দেশ দেন।

ডিএনসিসি মেয়রের তাৎক্ষণিক এমন প্রতিবাদী কাজে উপস্থিত পথচারীরা অভাক হলেও দৈনন্দিন চলাচল করা সাধারণ মানুষ মেয়রের পদক্ষেপ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা জানিয়েছেন, প্রতিদিন এই সড়কে সরকারি কর্মকর্তাদের আবাসনের বর্জ্য ফেলা হয়। এতে এই পথে চলতে সমস্যা হয়।

বর্জ্য অপসারণের পর মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সরকারি কর্মকর্তাদের আবাসনে বর্জ্য ব্যবস্থাপনার কোনও ব্যবস্থা রাখা হয় নাই। দীর্ঘদিন ধরে তারা এই বর্জ্য রাস্তায় ফেলছেন। এতে নগরের পরিবেশ নোংরা হচ্ছে। এভাবে আর চলতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘এই আবাসনে ৬শ’র ও বেশী পরিবার বসবাস করছে। কিন্তু সরকারের যে সংস্থা এই আবাসন করেছে, তারা বর্জ্য রাখার জন্য কোনও ব্যবস্থা রাখেনি। এখন তারা জায়গা দিলে এসটিএস নির্মাণ করে দেবে ডিএনসিসি। তারপরও এই শহর নোংরা করতে দেয়া হবে না।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা