জাতীয়

আজ দেশের প্রথম ‘টাকা দিবস’

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নিয়েছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। যুদ্ধ-বিধ্বস্ত সদ্য স্বাধীন দেশে স্বল্পতম সময়ের মধ্যে কাগজি টাকার প্রচলন শুরুর মাধ্যমে বিজয় মুকুটের উজ্জ্বল পালকটি যুক্ত হয় ১৯৭২ সালের ৪ মার্চ।

নিজস্ব নোট ও মুদ্রা একটি স্বাধীন দেশের সার্বভৌমের প্রতীক। তাই, বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যাংকনোট এবং মুদ্রা বিষয়ক তথ্য ও গবেষণাধর্মী পত্রিকা ‘কালেক্টার’ ৪ মার্চকে ‘টাকা দিবস’ হিসেবে উদযাপন করতে যাচ্ছে। বাংলাদেশের প্রথম কাগজি টাকা প্রচলনের ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করতে এই উদ্যোগ নেয়া হয়।

দিবসটি উপলক্ষে ৪ ও ৫ মার্চ দুই দিনব্যাপী সংগ্রাহক মহাসমাবেশের আয়োজন করবে কালেক্টার পরিবার।

টাকার ব্যবহারে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়েই দিবসটি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কালেক্টার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও মুদ্রা সংগ্রাহক প্রকৌশলী এসএম আকিবুর রহমান।

তিনি বলেন, টাকাকে কেন্দ্র করেই দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপ্তি বাড়ছে। তবে টাকার ব্যবহারে এখনো অনেক মানুষ সচেতন নন। ফলে কাগুজে মুদ্রাগুলো দ্রুত পুরনো হয়ে যায় বা স্থায়িত্ব কমে যায়।

আকিবুর রহমান জানান, কালেক্টার পত্রিকাটি স্থানীয় মুদ্রার ইতিহাস নিয়ে গবেষণা করে। ৪৯ বছর হলো টাকা চালু হয়েছে, কিন্তু এ দিবসটি আলাদাভাবে পালন করা হয়নি কখনো। তারাই প্রথম এই দিবসটি উদযাপনকে কেন্দ্র করে দু’দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা