জাতীয়
কারাগারে লেখকের মৃত্যু

শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : কারাগারে লেখকের মৃত্যুর ঘটনায় রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ, লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর দায়ে জড়িতদের শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে রেখেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। এ সময় অভিযোগ করা হয়, সরকারের অসংগতি, অন্যায় অবিচার নিয়ে যেনো কেউ প্রশ্ন না তুলতে পারে, সেজন্যই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।

আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি শাহবাগ-পরীবাগ প্রদক্ষিণ করে ফের শাহবাগে আসে। পরে তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

এই আইনে চারশ'র বেশি মামলায় প্রগতিশীল চিন্তাধারার মানুষের কন্ঠরোধ করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে দাবি করে বলা হয়- লেখক মুশতাক আহমেদ ছয়বার জামিনের আবেদন করলেও সরকার তা আমলে নেয়নি।

বর্তমান সরকার জনগণের সরকার নয় দাবি করে পেটোয়া বাহিনী দিয়ে তারা ক্ষমতায় টিকে আছে বলেও অভিযোগ করেন বক্তারা।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কারাগারে মৃত্যু হয় লেখক মুশতাক আহমেদের। কারা কর্তৃপক্ষ জানায় গতকাল সন্ধ্যার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুশতাক। পরে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই লেখক মুশতাকের মৃত্যু হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা