জাতীয়

'নিজ সক্ষমতায় আকাশসীমা রক্ষায় কাজ করছে সরকার'

নিজস্ব প্রতিবেদক : নিজ সক্ষমতায় আকাশসীমা রক্ষায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিমান বাহিনীর ১১ ও ২১ স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, করোনায় বাধা এলেও সরকারের পরিকল্পনা বাস্তবায়নের সুফল পাবে দেশের মানুষ।

এসময় তিনি যুদ্ধ বিদ্ধস্ত দেশ হওয়ার পরও স্বাধীনতার পর দেশের অবকাঠামোসহ সশস্ত্র বাহিনীর উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন।

বিশ্বায়নের যুগে আধুনিক চৌকশ বিমান বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।

করোনা পরিস্থিতিতে সবকিছু স্থবির করে দিলেও অর্থনীতিকে সচল রাখতে সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। করোনার টিকা সংগ্রহ করে তা প্রয়োগের ব্যবস্থা করা হলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দেশের সুবর্ণ জয়ন্তীতে নিজেদের দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা