জাতীয়

তিন মামলায় বিএনপির ৭৬ নেতার আগাম জামিন

নিজস্ব প্রতিবেক : নাশকতা, পুলিশের কাজে বাধাসহ তিনটি মামলায় ২১ মার্চ পর্যন্ত বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল, সাইফুল ইসলাম নীরবসহ ৭৬ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিচারপতি হাবিবুল গনী ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এই জামিন দেন।

জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সংঘর্ষের ঘটনায় রমনা ও শাহবাগ থানায় তিনটি মামলা করা হয়। এই তিন মামলায় আগাম জামিন দেন হাইকোর্ট।

এর আগে, গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এ ঘটনায় মামলা করে। আসামিদের বিরুদ্ধে ‘বেআইনিভাবে’ জোটবদ্ধ হয়ে দাঙ্গা বাঁধানো, সরকারি কাজে বাধা, পুলিশকে ‘আক্রমণ ও আঘাত করে’ আহত করা, পুলিশের কাজে ব্যবহৃত ঢালের ক্ষতি করার অভিযোগ আনা হয়। মামলায় আসামিদের মধ্যে রয়েছেন: বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী।

পরে, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে আটক করে পুলিশ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা