জাতীয়
আল জাজিরার প্রতিবেদন

সামিদের বিরুদ্ধে আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক : কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা টেলিভিশনে "অল দ্য প্রাইম মিনিস্টারস মেন" শিরোনামে সম্প্রচারিত প্রতিবেদনের মূল চরিত্র জুলকারনাইন ওরফে সামিসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদনের বিষয়ে আদেশ আজ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে, বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা সিএমএম আদালতে এই মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আইনজীবী আবদুল মালেক। তিনি জানান, 'প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বিরুদ্ধে সম্মানহানিকর বক্তব্য দিয়ে যড়যন্ত্র করা হয়েছে। অবৈধভাবে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল।'

এতে সামি ছাড়াও নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল, ডক্টর কামাল হোসেনের জামাতা ডেভিড বার্গম্যান এবং আল-জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল ও এডিটর ইন চিফ মোস্তেফা স্যোউয়াগকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, দেশের শান্তি নষ্ট করাসহ চারটি অভিযোগ আনা হয়েছে। মামলার আর্জিতে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজসে একই উদ্দেশ্যে বাংলাদেশ সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে অপপ্রচার চালিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধে লিপ্ত আছেন৷"

এদিকে, "অল দ্য প্রাইম মিনিস্টারস মেন" শিরোনামে সম্প্রচারিত প্রতিবেদনটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে, এ সংক্রান্ত রিট আবেদনটি নিষ্পত্তি করে এ আদেশ দেয় বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ। তবে বাংলাদেশে আল-জাজিরার সম্প্রচার বন্ধের বিষয়ে কোনো আদেশ আদালত দেয়নি।

আল জাজিরায় সোমবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন "অল দ্য প্রাইম মিনিস্টারস মেন" শিরোনামে সম্প্রচারিত হয়, যা ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। প্রতিবেদনে উচ্চ পর্যায়ের ব্যক্তিদের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এছাড়া প্রতিবেদনটিতে বলা হয়, ইসরায়েল থেকে গোয়েন্দা নজরদারিতে ব্যবহৃত উপকরণ কিনেছে বাংলাদেশ।

এরপর প্রতিবেদনটি মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক মদদপুষ্ট অপপ্রচার আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করে বাংলাদেশ সরকার। সাধারণত জনগণের প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ নীতিগুলোর বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর উগ্রগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত ও রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিবেদনে সরকার, সেনাবাহিনী ও সেনাপ্রধান সম্পর্কে অসত্য ও বানোয়াট তথ্য দিয়ে বিশ্বের কাছে হেয় করা হয়েছে জানিয়ে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে সেনাবাহিনী। তাছাড়া দ্য বাংলাদেশ ডিফেন্স অ্যানালিস্ট জানায়, বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধাবস্থায় শুধু সামরিক ব্যবহারের জন্য ফ্রান্স ও জার্মানির কিছু ইলেক্ট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে থাকে যা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কোনোভাবেই ব্যবহার হয় না।

উল্লেখ্য, বার বার বানোয়াট আর বিভ্রান্তিকর সংবাদ সম্প্রচার করে দেশে দেশে নিষিদ্ধের শিকার হয়েছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল জাজিরা। বিদ্বেষমূলক সংবাদ পরিবেশন করে নিন্দা কুড়াচ্ছে এই গণমাধ্যমটি। এর আগে, বিতর্কিত সংবাদ প্রচার করায় বাহরাইনে, ইরাকে, মিশরে, ভারতে ও ইসরায়েলে সংবাদ মাধ্যমটির সম্প্রচার বন্ধ করা হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা