জাতীয়

আইন-শৃংখলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : মাদক পাচাররোধে আইন-শৃংখলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। দেশকে মাদকমুক্ত করতে আইন-শৃংখলা বাহিনীকে কঠোর থেকে আরও কঠোরতম হতে হবে। শুধু মাদক নয়, সন্ত্রাস ও জঙ্গিবাদকে কঠোর হস্তে দমন করতে হবে।

বিজিবির রিজিউন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ৫৩৫ কোটি ৪ লাখ ৮১ হাজার ৬১২ টাকার মাদক ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ১ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৬২৫ পিস ইয়াবা, ৫ হাজার ৭৯৯ বোতল মদ, ৩৩ হাজার ৫৫৫ ক্যান বিয়ার, ১ হাজার ৭৩৬ লিটার চোলাই মদ, ১৫.৭৩২ কেজি গাঁজা, ১৮ হাজার ৭৫০ পিস সিডিল ট্যাবলেট ও ৫ হাজার পিস ট্যাবলেট রয়েছে।

এর মধ্যে, মালিকসহ উদ্ধার করা হয়েছে ৯১ লাখ ৬১ হাজার ৬০৭ পিস ইয়াবা, ৩ হাজার ৮৭৩ ক্যান বিয়ার, ১১৯ বোতল মদ, ৪২৭.৬ লিটার বাংলা মদ, এক কেজি গাঁজা, ৩৮১ বোতল ফেনসিডিল। এছাড়া মালিকবিহীন উদ্ধার করা হয়েছে ২ কোটি ২৫ লাখ ১১ ১৩৬ পিস, ৩৭ হাজার ৬৫৮ ক্যান বিয়ার, ৫ হাজার ৩৫ বোতল মদ, ২০০৫.৫ লিটার বাংলা মদ, ২৯.৭০৫ গ্রাম গাঁজা ও ১ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা