জাতীয়

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কোনো শঙ্কা নেই : সেনাপ্রধান

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। এই মুহূর্তে সীমান্ত এলাকায় কোনো শঙ্কা নেই।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ টরকী এলাকায় আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ হাসপাতাল উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, আমি একাধিকবার মিয়ানমার ভিজিটে গিয়েছি। সেসময় মিয়ানমারের সেনাপ্রধান ছাড়াও তাদের নৌ ও বিমানবাহিনী প্রধানরা দ্বিপাক্ষিক মিটিংয়ে ছিলেন। তখন আমাকে তারা জানান, তাদের অভ্যন্তরীণ সমস্যা থাকায় তারা অভিযান চালাচ্ছে। ফলে তাদের সীমান্তে মাঝে মাঝে জনবল বৃদ্ধি করছে। এতে করে তাদের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুপ্রতিম সম্পর্ক রয়েছে, এ বিষয়টি অন্যভাবে চিন্তা না করার জন্য আমার মাধ্যমে সরকারকে অনুরোধ জানানো হয়।

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, রোহিঙ্গাদের বিষয়টি রাজনৈতিক। এ ব্যাপারে আমাদের সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে, আগামী দিনেও করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ।

উল্লেখ্য, সেনাপ্রধানের বাবার নামে নির্মিত আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ হাসপাতাল নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৬৯ লাখ টাকা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা