জাতীয়

এলপি গ্যাসের দাম বাড়ছে 

নিজস্ব প্রতিবেদক : হাইকোর্টের নির্দেশে বাধ্য হয়ে এলপি গ্যাসের দাম নির্ধারণের প্রক্রিয়া শুরু করলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল হলে প্রথমবারের মতো শুরু হয় এলপিজির দাম নির্ধারণে গণশুনানি।

শুনানিতে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ১ হাজার ২৫৯ টাকার প্রস্তাব করেছে বেসরকারি কোম্পানিগুলোর সংগঠন এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। তবে প্রমিতা এলপিজি লিমিটেড ১২ কেজি এলপি গ্যাসের ১ হাজার ২৪ টাকা প্রস্তাব করেছে।

বেসরকারি কোম্পানিগুলোর আবেদন পর্যালোচনা করে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৮৬৬ টাকা করা যেতে পারে বলে মত দিয়েছে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি।

অন্যদিকে, সরকারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড-এলপিজিএল সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৭০০ টাকা করার প্রস্তাব করেছে। যদিও এর বিদ্যমান মূল্য ৬০০ টাকা। তবে সরকারি কোম্পানিটির সাড়ে ১২ কেজির দাম ৯০২ টাকা রাখা যেতে পারে বলে মত দিয়েছে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। এর মধ্যে ক্রস সাবসিডি ফান্ডে ৩৩৩ টাকা বিবেচনা করা হয়েছে।

কমিশন সূত্র জানায়, বৃহস্পতিবার শেষ না হলে ১৭ এবং ১৮ জানুয়ারিও গণশুনানি করবে কমিশন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা