জাতীয়

এবার ৫০ হাজার টন গম আমদানি করছে সরকার

নিজস্ব প্রতিবেদক : খাদ্যের মজুদ বাড়াতে চালের পর এবার গম আমদানি করছে সরকার। এজন্য খাদ্য অধিদপ্তরের ৫০ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে বিপিসির চলতি বছরের প্রথম ছয় মাসের জন্য ৩০ হাজার টন ডিজেল কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই দুই প্রস্তাবসহ মোট ৫টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে অনুমোদনের জন্য একটি প্রস্তাব উত্থাপন করা হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত দুটি সভায় উত্থাপিত সব প্রস্তাব অনুমোদন পেয়েছে। বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল।

তিনি বলেন, 'খাদ্য অধিদপ্তরকে চলতি অর্থবছরে সিঙ্গাপুরের এমএস এগ্রোকর্প ইন্টারন্যাশনালের কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩৮ কোটি ৬১ লাখ টাকা। প্রতি টন গমের দাম পড়ছে ৩২৭ ডলার। ডলারের বিনিময় হার ৮৪ টাকা ৮০ পয়সা ধরে প্রতি কেজি গমের দাম হয় ২৭ টাকা ৭২ পয়সা।

এছাড়া আগামী ছয় মাসের জন্য ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিডেট থেকে সরকারি পর্যায়ে ১০৭ কোটি ৭২ লাখ টাকায় ৩০ হাজার টন ডিজেল আমদানিরও অনুমোদন দেওয়া হয়। নুমালিগড় থেকে বছরে ৬০ হাজার টন ডিজেল কেনার পরিকল্পনা রয়েছে বলেও জানান আবু সালেহ মোস্তফা কামাল।

প্রতি লিটার ডিজেলের আমদানি ব্যয় পড়বে ৩৫ টাকা ৯০ পয়সা। বর্তমানে দেশের বাজারে খুচরা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের মূল্য ৬৫ টাকা নির্ধারিত রয়েছে।

এছাড়া বৈঠকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির 'পল্লী জনপদ নির্মাণ' প্রকল্পের পূর্তকাজের জন্য বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ১৫৪ কোটি ৬১ লাখ টাকার দরপ্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন ন্যাশনাল হাউজ হোল্ড ডেটাবেইজ এনএইচডি প্রকল্পের পরামর্শক সেবার জন্য জেরন ইন্ডিয়া, আইওই বাংলাদেশ ও জার্মানির টিওপি ইমেজ সিস্টেমের জয়েন্ট ভেঞ্জারের কাছ থেকে সেবা কেনার ভেরিয়েশন ব্যয় হিসেবে অতিরিক্ত ১৩ কোটি প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

সচিবালয়ের ২০ তলা নতুন অফিস ভবন নির্মাণে গণপূর্ত অধিদপ্তরের একটি প্রকল্পের কাজ ১৯৩ কোটি ৭৭ লাখ টাকায় দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিডেট, ন্যামনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স ও বঙ্গ বিল্ডার্সের জয়েন্ট ভেঞ্চারকে দেওয়া হয়েছে।

এদিকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় গ্রিসের এথেন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেন্টেনিয়াল স্কুল স্থাপনে গ্রিসের স্থানীয় আইন অনুসরণের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান সালেহ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা