জাতীয়

‘২৬ জানুয়ারি দেশে আসছে করোনার টিকা’

সান নিউজ ডেস্ক : জানুয়ারিতেই দেশে করোনার টিকা আসবে। সরকারের উচ্চ পর্যায় থেকেই একথা বলা হচ্ছে। গত শনিবার (৯ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও এমন বার্তায় দিয়েছিলেন। এবার দেশে করোনার টিকা আসার দিনক্ষণ জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (টিকাদান) ডাক্তার শামসুল হক।

দেশের একটি দৈনিক জাতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, আগামী ২৬ জানুয়ারির মধ্যে দেশে করোনার টিকা আসবে।

রোববার (১০ জানুয়ারি) রাতে ডাক্তার শামসুল হক বলেন, আজই জানানো হয়েছে ২০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে টিকা আসবে। সেটা হয়তো ২৬ তারিখে ফিক্সড হতে পারে মন্ত্রণালয় পর্যায় থেকে।

জানা গেছে, ভারতের সেরাম ইন্সটিটিউট উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা ‘কোভিশিল্ড’ দেশে আসবে দেশীয় প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে। প্রথম পর্যায়ে ৬০ লাখ ডোজ টিকা আসবে। এর মধ্যে ৫০ লাখ সরকারিভাবে এবং ১০ লাখ ডোজ বেক্সিমকোর নিজস্ব ব্যবস্থাপনায় প্রাইভেট মার্কেটিংয়ের জন্য।

এদিকে টিকা আসার বিষয়টি নিয়ে সোমবার (১১ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর আগে গত ৯ জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন আমাদেরকে ভ্যাকসিন দিতে চাচ্ছে, রাশিয়া দিতে চাচ্ছে আমরা সব দরজা খোলা রেখেছি। ফাইজার কোম্পানি আমাদের কিছু ভ্যাকসিন বিনামূল্যে দেবে। এটা চার লাখ মানুষকে দেওয়া যাবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা