জাতীয়

‘পরিবেশ অনুকূলে থাকলে মার্চে স্কুল খোলার সিদ্ধান্ত হতে পারে’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবেশ অনুকূলে থাকলে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা সাপেক্ষে চলতি মার্চে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী।

বুধবার (৬ জানুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের ত্রাণ বিতরণ কার্যক্রমে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা কষ্টে আছে। অভিভাবকরাও উদ্বিগ্ন। কিন্তু করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। যদি আগামী মার্চের দিকে পরিবেশ অনুকূলে তাকে তাহলে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

প্রসঙ্গত, গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এই বন্ধ দফায় দফায় বাড়িয়ে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। শীতে করোনার দ্বিতীয় ওয়েভ শুরুর পর বিদ্যালয় কবে খুলবে তার সুনির্দিষ্ট কোনও নির্দেশনা দেওয়া হয়নি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, করোনা পরিস্থিতি অনুকূলে না এলে বিদ্যালয় খোলা হবে না। আর সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ফেব্রুয়ারিতে দশম শ্রেণি এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনার পরিকল্পনা রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা