জাতীয়

শাহজালালে আবারও ২৫০ কেজির বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময় আবারও ২৫০ কেজি ওজনের ১টি বোমা উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) এটি উদ্ধার করা হয়। এ নিয়ে ৫টি বোমা উদ্ধার করা হয়। হজরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৯,১৪ ও ১৯ এবং ২৮ ডিসেম্বর বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে ২৫০ কেজি ওজনের ৪টি বোমা উদ্ধার করা হয়েছিল। পরে বোমাগুলো উদ্ধার করে টাঙ্গাইলের বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে ধ্বংস করা হয়।

হজরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক জানান, বোমাটি নিস্ক্রিয় করে নিরাপদ স্থানে নিয়ে গেছে বিমান বাহিনীর বোমা নিস্ক্রিয়কারী দল। ধারণা করা হচ্ছে এখানে আরও বোমা আছে। তবে বেশ কয়েকবার এলাকাটি স্ক্যান করেও সেগুলোর অবস্থান শনাক্ত করা যায়নি। এগুলো মাটির বেশি গভীরে রয়েছে। এজন্যই স্ক্যানারে ধরা পড়ছে না।

বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া বোমাগুলো হয়তো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল। কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েরও হতে পারে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

নৌ শক্তি বাড়াতে ভারতের বড় উদ্যোগ

চীনের বৃহত্তম নৌবহর সম্প্রসারণ এবং পাকিস্তানের চীনা নির্মিত আধুনিক আক্রমণাত্ম...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা