জাতীয়

মাধ্যমিকে শিক্ষক নিয়োগের ফল এ সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক : সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২ হাজার ১০০ জন সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। দীর্ঘদিন নিয়োগ পরীক্ষার ফলাফল ঝুলে থাকার পর এ মাসে তা প্রকাশের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

জানা গেছে, দেশের ৩১৯ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চরম পর্যায়ে শিক্ষক সংকট তৈরি হয়েছে। সর্বশেষ ২০১১ সালে শিক্ষক নিয়োগ দেয়া হয়। এরপর থেকে বিসিএসের নন-ক্যাডার থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছিল। তবে বিসিএস নন-ক্যাডার থেকে স্কুলগুলোর জন্য বিষয়ভিত্তিক পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাচ্ছিল না। এছাড়া বিসিএসের নন-ক্যাডার থেকে যারা শিক্ষক পদে নিয়োগ পেয়ে আসেন, তাদের বেশিরভাগই পরে অন্য চাকরিতে চলে যান। এতে বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট থেকেই যায়।

পরে ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর এ নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। চলতি বছরের সেপ্টেম্বরে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২ হাজার ১০০ জনকে চূড়ান্ত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সোমবার জাগো নিউজকে বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল তৈরি করা হয়েছে। চলতি সপ্তাহে এ ফলাফল প্রকাশ করা হতে পারে।

তিনি বলেন, ফলাফল প্রকাশের প্রস্তুতি নেয়া হচ্ছে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা উল্লেখ প্রকাশ করে তাদের নিয়োগ দিতে সুপারিশ করবে পিএসসি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা