জাতীয়

আবারও শাহজালালে ২৫০ কেজির বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারো ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে।বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটি খোঁড়ার সময় সিলিন্ডার সাদৃশ্য ওই বোমাটি পাওয়া যায়।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান।

তিনি জানান, শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের পাইলিংয়ের কাজ করা হচ্ছিল সকালে। এমন সময় শ্রমিকরা দেখতে পান সিলিন্ডার সদৃশ বোমা। পরে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি দুপুরের দিকে নিষ্ক্রিয় করার কাজ করছে।

আমরা ধারণা করছি, ১৯৭১ সালে বিমান থেকে ছোড়া কোনো বোমা হবে এটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত একই ধরনের ৪টি বোমা পাওয়া গেলো। এর আগে আরও ৩টি বোমা উদ্ধার করা হয়েছিল।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

মেলবোর্ন রেনেগেডসের নতুন অস্ত্র কাটার মাস্টার

অস্ট্রেলিয়ার জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ ল...

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (৩৯) নামে...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা