জাতীয়

গণপরিবহনে শৃঙ্খলা আনতে ৪ আন্তঃজেলা টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক : গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে বাস ফ্র্যাঞ্চাইজির জন্য আন্তঃজেলা বাস টার্মিনাল হিসেবে চারটি স্থানকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৩ ডিসেম্বর) বাস রুট রেশনালাইজেশন কমিটির নিকট আন্তঃজেলা বাস টার্মিনালগুলোর জন্য প্রস্তাবিত স্পটগুলোর মধ্যে কয়েকটি স্পট পরিদর্শনে গিয়ে উত্তরার বাটুলিয়া এলাকায় তিনি এ কথা জানান।

টার্মিনালের জন্য নির্ধারিত স্পটগুলো হচ্ছে, বাটুলিয়া, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কাঁচপুর। এসময় মেয়রের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, উত্তরার বাটুলিয়া টার্মিনাল হবে ১৪.৫৩ একর। তাতে ইনার রিং রোড, বৃত্তাকার রেল ও নৌপথ, এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-৪ ও ঢাকা আশুলিয়া রুটে চলাচলকারী গণপরিবহন অবস্থান করবে। হেমায়েতপুর টার্মিনালের আয়তন হবে ৩৬.৫০ একর। এতে ঢাকা-আরিচা হাইওয়ে এবং এমআরটি লাইন-৫ রুটের গণপরিবহন অবস্থান করবে। কেরানীগঞ্জের বাঘৈর টার্মিনালের আয়তন হবে ৩৩.৬৩ একর। এতে ঢাকা-মাওয়া হাইওয়ের বাসগুলো অবস্থান করবে।

কাঁচপুর উত্তর টার্মিনালের আয়তন হবে ১৫.৪৬ একর। এতে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে এবং ঢাকা-সিলেট হাইওয়ে রুটের গণপরিবহন থাকবে। কাঁচপুর দক্ষিণ মদন টার্মিনালের আয়তন হবে ২৭.৭১ একর। এই টার্মিনালে মধ্য রিং রোড, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রুটের বাসগুলো অবস্থান করবে। আটিবাজারের ভাওয়াল টার্মিনালের আয়তন হবে ২৫. ৭৮ একর। এতে আটিবাজার কলটিয়া রোড ও মিডল রিং রোডে চলাচলকৃত গণপরিবহন অবস্থান করবে।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা