জাতীয়

কাতারে ফিরতে চান ১২ হাজার প্রবাসী

নিজস্ব প্রতিবেদক : ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রায় ১২ হাজার প্রবাসী কাতার ফেরত যেতে চান। বাংলাদেশ-কাতার দুই দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি পর্যায়ে বৈঠকের মাধ্যমে ভিসা প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন প্রবাসীরা।

রোববার (২০ ডিসেম্বর) বেলা ১২টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান করে বিভিন্ন দাবি জানান প্রবাসীরা। দাবি আদায়ে প্রয়োজনে সৌদি প্রবাসীদের মতো বিক্ষোভ কর্মসূচির হুমকিও দেন তারা।

চাঁদপুরের কাতার প্রবাসী ইসমাইল হোসেন বলেন, ১২ থেকে ১৩ মাস কাতার প্রবাসীরা আটকে আছেন। তারা মানবেতর জীবন-যাপন করছেন। সরকার কিংবা কোনো এনজিওর পক্ষ থেকে আমাদের কোনো সাহায্য করা হয়নি। নতুন এন্ট্রি পারমিট পদ্ধতির কারণে আমরা দেশে আটকে পড়েছি। অতি শিগগিরই কাতার ফিরিয়ে নেয়ার জন্য এই পদ্ধতি সহজ করার দাবি জানাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি কাতার সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ে সফর করে তারা যেন এন্ট্রি পারমিট নামক বিকল্প পদ্ধতি সহজ করার পদক্ষেপ নেয়। বক্তারা বলেন, আমাদের রি-এন্ট্রি পারমিট সহজ করে দিলে আমরা বিদেশে যেতে পারবো। আমরা করোনার কারণে ছুটিতে এসে কেউ ১১ মাস, কেউ ১২ মাস আটকে আছি। রি-এন্ট্রি পারমিট সহজ করতে দুই দেশের উচ্চ পর্যায়ে বৈঠক প্রয়োজন।

তারা বলেন, ৯৫ শতাংশ কাতার প্রবাসীর ভিসার মেয়াদ শেষ, বিগত ৪ মাস ধরে আমরা রি-এন্ট্রির মাধ্যমে আবেদন করছি, কিন্তু আমাদের আবেদন নিচ্ছে না। পার্শ্ববর্তী দেশ ভারতে করোনার প্রকোপ অনেক বেশি অথচ সেখান থেকে কাতারে যাচ্ছে সে দেশের শ্রমিকরা। কূটনৈতিক প্রক্রিয়া সহজ করে দ্রুত প্রবাসীদের কাতার পাঠানোর জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা