জাতীয়

দেশ গড়তে তরুণ প্রজন্মকে প্রস্তুতি নিতে হবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনসংখ্যার সিংহভাগ তরুণ প্রজন্মই উন্মোচন করবে সম্ভাবনার নবদিগন্ত। বঙ্গবন্ধুর দর্শনকে ধারণ করে তরুণ প্রজন্মই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। রোববার (২০ ডিসেম্বর) এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উপলক্ষে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন ইউকে’ আয়োজিত ‘বাংলাদেশ এট ফিফটি : এ জার্নি টুওয়ার্ডস প্রসপারিটি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। করোনা মহামারির মাঝেও অর্জিত হয়েছে ৫.২ ভাগ অর্থনৈতিক প্রবৃদ্ধি যা আগের সময়ের চেয়ে কম হলেও পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আশাতীত।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে নারী উদ্যোক্তা তৈরি, নারী প্রশিক্ষণ প্রভৃতিতে বেশ মনোযোগী বর্তমান সরকার। নারীরা যাতে ডিজিটাল ডিভাইডের বাইরে থাকে সেজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বুলবুল হাসানের সঞ্চালনায় ভার্চুয়াল অনুষ্ঠানে সাদেকা হালিম, শামীম আজাদ, আসিফ মুনীর, প্রশান্ত ভূষণ বড়ুয়া, এনাম হক, আনোয়ার খান ও মোহাম্মদ বজলুর রহমান বক্তব্য রাখেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা