জাতীয়

বিজিবি দিবস আজ

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২০ আজ রবিবার। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসের কর্মসূচি অনুযায়ী রাজধানীর পিলখানার বিজিবি সদর দফতরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেন এবং সকাল সোয়া ৯টায় পিলখানার সীমান্ত গৌরব-এ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিনটি উদযাপনের অংশ হিসেবে সকাল ১০টায় মহাপরিচালকের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়।

করোনাভাইরাস সংক্রমণজনিত স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ভার্চুয়াল পদ্ধতিতে বিজিবি দিবসের বিশেষ দরবার অনুষ্ঠিত হবে যেখানে বাংলাদেশের সব প্রান্ত থেকে বিজিবি সদস্যরা যুক্ত থাকবেন। দরবার শেষে অনারারি সুবেদার মেজর থেকে অনারারি সহকারী পরিচালক এবং অনারারি সহকারী পরিচালক থেকে অনারারি উপ-পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরিধান, শ্রেষ্ঠ রিক্রুট প্রশিক্ষক/ প্রশিক্ষণে অসাধারণ কৃতিত্ব অর্জনকারী/ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দলগত/ ব্যক্তিগত পুরস্কার প্রদান, অপারেশনাল কার্যক্রম, চোরাচালান নিরোধ এবং মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান, শ্রেষ্ঠ ব্যাটালিয়ন ও রানার-আপ ব্যাটালিয়নকে পুরস্কার প্রদান, শ্রেষ্ঠ কোম্পানি ও বিওপি কমান্ডারদের পুরস্কার প্রদান এবং মহাপরিচালকের অপারেশনাল ও প্রশাসনিক ইনসিগনিয়াসহ প্রশংসাপত্র প্রদান করা হবে।

এ ছাড়াও বিজিবি দিবস উদযাপন উপলক্ষে আজ পিলখানার সব ইউনিটে কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হবে এবং মাগরিবের নামাজের পর পিলখানার সব মসজিদে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে মিলাদ ও বিশেষ দোয়া করা হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা