জাতীয়

‘বাংলাদেশ স্বাধীন সেটাই ভাস্কর্য ভাঙচুরকারীদের সমস্যা’

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, যারা ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িত তাদের সমস্যা ভাস্কর্য ভাঙচুর নয়, তাদের সমস্যা বাংলাদেশ স্বাধীন দেশ বলে।

শনিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িত স্বাধীনতা বিরোধীদের উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী বলেন, স্বাধীনতার পক্ষের শক্তির যেমন নতুন প্রজন্ম আছে তেমনি স্বাধীনতা বিরোধীদেরও নতুন প্রজন্ম আছে, এটাই সমস্যা। এই যে কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে ভাস্কর্য নিয়ে।

ভাস্কর্য কোনও বিষয় নয়, আসল উদ্দেশ্য হলো বাংলাদেশ। এরা বাংলাদেশের স্বাধীনতাকে সহ্য করতে পারে না বলে আমার ধারণা । তাদের স্বাধীনতা বিরোধী কাজকর্ম দেখেন,কথা শোনেন, ভাষা শোনেন, এগুলো আমাদের ভাষা নয়। আমাদের ভাষাকেতারা অন্যদিকে নিয়ে যাচ্ছে।

তাদের পোশাক দেখেন, খাবার দাবার দেখেন, চাল চলন দেখেন সবকিছু বিকৃতি করা হয়েছে।যেখানে বাংলা, বাঙালি আছে সেখান থেকে পেছন দিকে যাওয়ার প্রচেষ্টা তাদের আছে সব কিছুর মধ্যে। তাদের শিল্প সংস্কৃতি নেই, তাদের আছে দেশ বিরোধীতা। তাদের সঙ্গে আলোচনা করে কথা বলে যদি কেউ মনে করে সমাধান হয়ে যাবে আমি এটা মনে করি না।

এটা আলোচনার বিষয় নয়, এটা অত্যন্ত গভীরে লুকিয়ে থাকা একটা বিষয়। সভায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্প মলয় কুমার গাঙ্গুলী ও শাহরিয়ার কবিরকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল। কৃষক লীগের প্রেসিডিয়াম সদস্য সারওয়ার ওয়াদুদ চৌধুরী।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা