জাতীয়

বেগমপাড়ায় অর্থ পাচারকারীদের পূর্ণাঙ্গ তালিকা দেবে না দুদক

নিজস্ব প্রতিবেদক : উচ্চ আদালতকে কানাডার বেগমপাড়ায় অর্থ পাচারকারীদের পূর্ণাঙ্গ তালিকা দেবে না দুদক। শুধুমাত্র যাদের ব্যাপারে তদন্ত হচ্ছে বা যাদের নামে মামলা হয়েছে তাদের তথ্যই দেয়া হবে। এমনকি অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন দেশের সাথে করা চুক্তির তথ্যও দেয়া হবে।

সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানালেন দুর্নীতি দমন কমিশন (দুদক)’র আইনজীবী খুরশিদ আলম।

অর্থ পাচারকারীদের তালিকা ও তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে স্বপ্রণোদিত হয়ে গত ২২ নভেম্বর রুল জারি করেন উচ্চ আদালত। যার জবাব দিতে হবে ১৭ ডিসেম্বর। জবাব তৈরিতে সবপক্ষকে নিয়ে সোমবার বিকেলে বৈঠকে বসেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সংস্থার প্রতিনিধিরা জানান, জবাব দেয়ার জন্য প্রস্তুত তারা। কীভাবে জবাব দেয়া হবে সে নির্দেশনা দেন আটর্নি জেনারেল।

উচ্চ আদালতকে কী জানাবেন, এমন প্রশ্নের জবাবে দুদক আইনজীবী খুরশিদ আলম বলেন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তার একটি প্রতিবেদন তৈরি করেছে দুদক। কতজন বাংলাদেশি বেগমপাড়ার বাসিন্দা তার তথ্য দুদকের কাছে নেই। অন্য সংস্থার প্রতিনিধিরাও অ্যাটর্নি জেনারেলকে এমন তথ্য দেননি।

এদিকে বিচারাধীন বিষয়ে কথা বলতে রাজী হন নি আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউর প্রধান কর্মকর্তা।

উত্তর আমেরিকার দেশ কানাডায় শতশত বাংলাদেশির টাকায় গড়ে উঠেছে অভিজাত পল্লী। যা বেগমপাড়া নামেই পরিচিত। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এক অনুষ্ঠানে জানান, বেগমপাড়ার ২৮টি কেস অনুসন্ধান করেছে তার দপ্তর। বিশ্লেষণে দেখা গেছে, অর্থ পাচারকারীদের বেশিরভাগই আমলা। আছেন রাজনীতিক ও ব্যবসায়ীরাও।

গত ২২ নভেম্বর রুল জারি করে শুনানিকালে আদালত বলেন, যারা অর্থ পাচার করছে, তারা দেশ ও জাতির শত্রু। ওই ব্যক্তিরা কীভাবে অর্থ পাচার করল, কীভাবে ওই টাকায় বাইরে বাড়ি তৈরি করল, তা অবশ্যই জানা দরকার। তা না হলে এই অপরাধ কমবে না। দেশে থাকবে, দেশে পড়াশোনা করবে, অথচ দেশকে ঠকিয়ে দেশের টাকা বাইরে নিয়ে যাবে, এটা হতে পারে না। একজন মানুষের দেশপ্রেম থাকলে এটি কখনোই হতে পারে না। তারা দেশ ও জাতির সঙ্গে বেইমানি করছে বলেও মনে করেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা