জাতীয়

বিএনপি পদ্মা সেতুর উপর দিয়ে নাকি নিচ দিয়ে যাবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ২০১৪ সালে নির্মাণকাজ শুরুর পর ১০ ডিসেম্বর সবশেষ ৪১তম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা নদীর উপর মূল সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার দৃশ্যমান। বিএনপি এবং টিআইবিসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান পদ্মা সেতুতে দুর্নীতি নিয়ে বার বার প্রশ্ন তুললেও বর্তমানে সেতু দৃশ্যমান হওয়ায় তাদের প্রতিক্রিয়া না থাকার সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে এ কথা বলেন তথ্যমন্ত্রী। পদ্মা সেতু নিয়ে বিভিন্ন সময়ে বিএনপি নেতারা সমালোচনা করেছেন, এখন তাদের কোনও কথা শোনা যাচ্ছে না।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, শুধু বিএনপি নয়, যখন পদ্মা সেতু নির্মাণের কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে এবং নির্মাণের কাজে হাত দেয় তখন আমরা দেখতে পেয়েছি এটি নিয়ে নানা প্রশ্ন তোলা হয়েছে।

দুর্নীতির প্রসঙ্গ আনা হয়েছে, এক টাকাও ছাড় হয়নি। তারপরও বলা হয়েছে দুর্নীতি হয়েছে। যে বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছিল সেই বিশ্ব ব্যাংক কানাডার আদালতে হেরে গেছে। তাদের অভিযোগ যে অসত্য সেটি কানাডার আদালতে প্রমাণিত হয়েছে।

সেই বিশ্ব ব্যাংক পরে পদ্মা সেতুতে অর্থায়ন করার জন্য আবেদন করেছিল, প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের আর বিশ্ব ব্যাংকের টাকার দরকার নেই। আমরা নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু করব।

তথ্যমন্ত্রী বলেন, সেই সময় বিশ্ব ব্যাংকের সঙ্গে সুর মিলিয়ে আরও অনেকেই, টিআইবি বড় বড় সংবাদ সম্মেলন করেছিল। টিআইবির যারা কর্মকর্তা, যারা নেতৃত্বে আছেন তারা নানা ধরনের সভা-সেমিনার-সিম্পোজিয়াম করে মোটামুটি জনগণকে যতটুকু বিভ্রান্ত করা তাদের ক্যাপাসিটিতে সম্ভব ছিল সবকিছুই করার চেষ্টা করেছে।

তিনি বলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যখন পদ্মার দুই পাড় সংযুক্ত হয়ে গেল সেতুর মাধ্যমে অর্থাৎ তখন এদের মুখে কোনও বক্তব্য নেই। আজকে তৃতীয় দিন তাদের মধ্যে কোনও বক্তব্য নেই। এ নিয়ে তাদের মুখে কোনও ধরনের কথা শুনতে পাচ্ছি না। এতে মনে হচ্ছে পদ্মা সেতু হয়ে যাওয়াতে তারা লজ্জা পাচ্ছেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতুর কারণে দেশের জিডিপি ১ থেকে ১.৫ শতাংশ বাড়বে এবং এই সেতুর উপর দিয়ে সবাই চলাচল করতে পারবে। বিএনপি যেভাবে বলেছিল যে, পদ্মা সেতু করতে পারবে না এবং খালেদা জিয়া আরও যুক্ত করেছিলেন, এই সেতুর উপর দিয়ে কেউ যাবেন না। এখন আমার প্রশ্ন হচ্ছে, তারা কি এই সেতুর উপর দিয়ে যাবেন না নিচ দিয়ে যাবেন? এটি হচ্ছে জনগণের প্রশ্ন।

ড. হাছান মাহমুদ বলেন, দেশে এত বড় একটি ঘটনা ঘটলো যেটি নিয়ে সমস্ত গণমাধ্যম প্রশংসায় পঞ্চমুখ, দেশের সমস্ত মানুষ আনন্দ-উল্লাসে উচ্ছ্বসিত; তখন এই গুটি কয়েক ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান, বিএনপির মুখে উচ্ছ্বাস নাই। এতে প্রমাণিত হয় এরা কি দেশের ভালো চায় না? এটি মানুষের প্রশ্ন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা