জাতীয়

দুর্নীতিবাজদের ধরতে দুদককে আধুনিকায়ন করা হচ্ছে : দুদক সচিব

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতিবাজদের ধরতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও আধুনিকায়ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দুদক সচিব মো. দিলোয়ার বখত্। তিনি বলেছেন, তথ্য-প্রযুক্তির সাহায্য নিয়ে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে।

বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১২ টায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) উদ্যোগে আয়োজিত মানববন্ধনে দুদক সচিব এসব কথা বলেন।

দুদক সচিব বলেন, “দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সময়ে রিপোর্ট প্রকাশিত করে বিভিন্ন গণমাধ্যম ও সংস্থা। এসবের ওপর ভিত্তি করে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। দুর্নীতি প্রতিরোধে আমরা কাজ করে যাচ্ছি। প্রয়োজন হলে দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতিবাজদের সাজা নিশ্চিত করতে আইন সংশোধনের উদ্যোগ নেয়া হবে।”

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে এ মানববন্ধন করে র‍্যাক। সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজসহ র‍্যাকের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

‘শুদ্ধাচারেই পুনরুদ্ধার’ প্রতিপাদ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এবার ১৮তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হচ্ছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা