জাতীয়

স্কাউটসে’র প্রধান জাতীয় কমিশনার মোজাম্মেল হক খানসহ নির্বাচিতরা

বিশেষ সংবাদদাতা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান ৩য় বারের মতো বাংলাদেশ স্কাউটস্ এর প্রধান জাতীয় কমিশনার নির্বাচিত হয়েছেন।

শনিবার (০৫ ডিসেম্বর) ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ স্টাউটস এর জাতীয় কাউন্সিলে কাউন্সিলরদের সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।

সভায় সাবেক মূখ্য সচিব মো. আবুল কালাম আজাদ সভাপতি, বিশিষ্ঠ শিক্ষাবিদ প্রফেসর নাজমা শামস, সহ-সভাপতি এবং সাবেক সিনিয়র সচিব শাহ্ কামাল, কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

অবসরপ্রাপ্ত ব্রিটিশ জেনারেল স্যার রবার্ট স্টিফেনশন স্মীথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ওরফে বিপি তার জীবনলব্ধ অভিজ্ঞতা থেকে একটি সংঘাতমুক্ত পৃথিবী বিনির্মাণের প্রয়াশে ১৯০৭ সালে ২০ জন বালককে নিয়ে স্কাউট আন্দোলনের প্রবর্তণ করেন। মহান মুক্তযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে এপ্রিলে বাংলাদেশ বয় স্কাউট সমিতি গঠিত হয় যা একই বছর ৯ সেপ্টেম্বরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির ১১১ নং অধ্যাদেশবলে রাষ্ট্রীয় অনুমোদন লাভ করে। ১৯৭৮ সালে বাংলাদেশ বয় স্কাউট সমিতি ”বাংলাদেশ স্কাউটস” নামকরণ হয়।

বর্তমানে বাংলাদেশ স্কাউটস এর সদস্য সংখ্যা প্রায় ২.১ মিলিয়ন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা