জাতীয়

‘করোনার সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরতে হবে’

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সকলকে মাস্ক পরতে হবে। মাস্ক পরা, সামাজিক দুরত্ব বজায় রেখে চলা ও সর্বোপরি স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে বলে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

শনিবার (৫ ডিসেম্বর) রাজধানীর সরকারি বাসভবন থেকে অনলাইনে মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা মন্ত্রী।

তিনি বলেন, বেশির ভাগ মানুষই করোনাভাইরাস পরীক্ষা করাতে আগ্রহী নয়। এতে একজন আক্রান্ত হলে পরিবারের সকলেই আক্রান্ত হচ্ছেন।

মন্ত্রী আরও বলেন, তাই কারো করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে নিজ দায়িত্বে করোনাভাইরাস পরীক্ষা করাতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে।

পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশ সুন্দর রাখতে হলে গাছের কোন বিকল্প নেই। তিনি বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, গাছের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করতে হবে। তিন-চার বছর গাছের যত্ন নিলেই পরিবেশ সবুজ ও দৃষ্টিনন্দন হবে।

সভায় জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সমরজিত সিংহ সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা