জাতীয়

উত্তর ও দক্ষিণ সিটির খাল ও ড্রেনেজ ব্যবস্থা এক ছাতার নিচে

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক বছরগুলোতে রাজধানীর জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারন করেছিল। আর জলাবদ্ধতা দূরীকরণের মূল দায়িত্ব সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসা একে অন্যের ওপর চাপিয়ে নিজেদের দায়িত্ব এড়ানোর চেষ্টা করেছে।

২০২১ নতুন বছরে রাজধানীর খাল, বক্সকালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থাকে সংস্কার করে মহানগরীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে একত্রে এসব কাজ করবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে নগরবাসী চরম ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে দুই সিটির ওপর ভরসা রাখছে। দেরিতে হলেও এক ছাতার নিচে আসছে খাল, বক্সকালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থা।

সমন্বয়হীনতার অভাবে ইতোপূর্বে খাল, বক্সকালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ ছিল সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে দিতে। দীর্ঘদিন এসব নিয়ে আলোচনা হলেও কোনও সমাধান মিলেনি। তবে বিভক্ত ঢাকার দুই মেয়র সাঈদ খোকন এবং আনিসুল হকের সময়ে খাল ও ড্রেনেজ নিয়ে তুমুল আলোচনা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ এ দায়িত্ব সিটি কর্পোরেশনকে দিতে চাইলেও সে সময় দুই মেয়র রাজি হননি।

যদিও সে সময় ঢাকা ওয়াসা খাল, বক্সকালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থা ছেড়ে দিতে রাজি ছিল। পরে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এ দায়িত্ব নিতে রাজি হয়েছেন। এরপর স্থানীয় সরকার বিভাগ এ ব্যাপারে সমন্বয় করার ব্যবস্থা করেন। এরই অংশ হিসেবে গত ২৬ নভেম্বর খাল, ড্রেনেজ ও বক্সকালভার্টসহ ঢাকা ওয়াসার এ দায়িত্ব দুই সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।

এ সিদ্ধান্ত কার্যকর করতে ডিএনসিসি, ডিএসসিসি এবং ঢাকা ওয়াসার প্রতিনিধিদের সমন্বয়ে ১৪ সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটি চলতি মাসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার পর স্থানীয় সরকার বিভাগ আরেকটি আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবে দুই সিটি কর্পোরেশনকে।

এ প্রসঙ্গে ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আখতারুজ্জমান বলেন, ‘নতুন বছরের শুরুতেই ঢাকা ওয়াসা খাল, ড্রেনেজ এবং বক্সকালভার্ট দুই সিটি কর্পোরেশনকে হস্তান্তর করা হবে। সে লক্ষ্যে কার্যকর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।‘ তিনি বলেন, ‘ঢাকা ওয়াসার ড্রেনেজ, খাল, বক্সকালভার্ট, অফিস এবং প্রয়োজনীয় জনবল (সিটি কর্পোরেশনের আগ্রহ সাপেক্ষে) হস্তান্তর করা হবে।

ওয়াসার যেসব প্রকল্প চলমান রয়েছে, সেগুলোতে তারা ডিসেম্বর পর্যন্ত কাজ করবে। জানুয়ারির শুরু থেকেই সিটি কর্পোরেশনের কাছে হস্থান্তর করা হবে। উত্তর সিটি অংশ, উত্তর সিটি এবং দক্ষিণ সিটির অংশ দক্ষিণ সিটি বাস্তবায়ন করবে। এ প্রসঙ্গে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকার জলজট, জলাবদ্ধতা নিরসন করতে হলে খাল, ড্রেনেজ এবং বক্সকালভার্ট সমস্যার সমাধান করতে হবে। যেটা এতদিন মেয়রের পক্ষে করা সম্ভব ছিল না।

এ বিষয়ে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা ওয়াসার কাছ থেকে খাল, ড্রেনেজ ও বক্সকালভার্ট সিটি কর্পোরেশনকে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে কারণে খাল সংস্কার, পুনরুদ্ধার পরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করা হচ্ছে। আমরা আগামী বর্ষা মৌসুমের আগেই ডিএসসিসি এলাকার খালগুলো দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে চাই।

তিনি বলেন, প্রাথমিকভাবে নিজস্ব অর্থায়নে খাল উদ্ধার ও সংস্কার কার্যক্রম শুরু করব। ঢাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেয়ার জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি কার্যক্রম হাতে নিয়েছি। স্বল্প মেয়াদের কার্যক্রম আমরা নিজ অর্থায়নে শুরু করে দিয়েছি। তিনি বলেন, মূলত প্রথম কাজটি হল,যেগুলো দখলে আছে, সেগুলো মুক্ত করা।

ক্রিস্টাল সার্ভে (সিএস খতিয়ান) দেখে আমরা সীমানা নির্ধারণ করব। খালের মধ্যে যেসব বর্জ্য রয়েছে, তা অপসারণ করব। এর মাধ্যমে জলাধার পুনরুদ্ধার করব এবং ঢাকার যেসব এলাকায় জলাবদ্ধতা হয়ে থাকে তা নিরসন করবো। আগামী দুবছরের মধ্যে ঢাকাবাসীকে আমরা জলাবদ্ধতা থেকে অনেকাংশে মুক্ত করতে পারব।

প্রসঙ্গত, ঢাকা শহরের আনাছে-কানাছে ছড়িয়ে ছিটিয়ে ছিল অর্ধশত খাল। এসব খালের সঙ্গে ঢাকার চারপাশের নদ-নদীর সংযোগ ছিল। সেসময় রাজধানীতে কোনও জলাবদ্ধতা ছিল না। সরকারি ও বেসরকারি উদ্যোগে খাল ভরাট করার ফলে এখন জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিকল্প হিসেবে সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসা প্রায় ৩ হাজার কিলোমিটার ড্রেনেজ তৈরি করলেও তাতে কাঙ্খিত সুফল মিলছে না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা