জাতীয়

রেলওয়ে এখন জনগণের সর্বোচ্চ আস্থার জায়গা : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : রেলওয়ে এখন জনগণের সর্বোচ্চ আস্থার জায়গা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা দেশের অর্থনীতিতে অনেক বেশি অবদান রাখবে বলেও মনে করেন তিনি।

রাজধানী ও পশ্চিমাঞ্চলীয় জেলার মধ্যে রেল যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে রোববার (২৯ নভেম্বর) যমুনা নদীর ওপর ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ ডাবল-লাইন ডুয়েল-গেজ বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, “সরকার কম খরচে মানুষ ও পণ্য পরিবহনের জন্য সারাদেশে রেল নেটওয়ার্ক স্থাপনে কাজ করছে। ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার ও ঘুনধুম পর্যন্ত একটি রেললাইন হবে। রেলপথকে আরও শক্তিশালী করার পরিকল্পনা আমাদের রয়েছে।”

শেখ হাসিনা বলেন, “সরকার ঢাকা থেকে বরিশাল ও পটুয়াখালী হয়ে পায়রা বন্দর পর্যন্ত একটি রেলপথ স্থাপন করবে। আমরা একটি সম্ভাব্যতা যাচাই শুরু করব, সে বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি।”

তিনি বলেন, “ক্ষমতা গ্রহণের পর সরকার নতুন ইঞ্জিন ও বগি সংগ্রহসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে রেলপথ খাতে ব্যাপক উন্নয়ন করেছে। এখন রেলপথ জনগণকে পরিষেবা দিচ্ছে, বিশেষ করে কভিড-১৯ চলাকালীন পণ্য পরিবহন করার ক্ষেত্রে অবদান রাখছে, রেল জনগণকে সর্বোচ্চ সেবা দিচ্ছে।”

রেলওয়ে খাত নিয়ে বিএনপি সরকারের আত্মঘাতী সিদ্ধান্তের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সরকার বিভিন্ন সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে আবারও এই খাতকে পুনরুজ্জীবিত করেছে।”

অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, রেলপথ সচিব মো. সেলিম রেজা প্রমুখ বক্তব্য দেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা