জাতীয়

জনগণকে মাস্ক পরাতে মাঠে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক : অসচেতন জনগণকে মাস্ক পরাতে এবার মাঠে নেমেছে র‌্যাব। করোনার দ্বিতীয় ধাক্কা সামলানোর জন্য মাস্কের ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসনের সঙ্গে মোবাইল কোর্টের অভিযানে নামে র‍্যাব। এদিন মাস্ক ব্যবহার না করায় ১০০- ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। এ ধরণের অভিযানকে স্বাগত জানিয়েছে নগরবাসী। তবে যাদের মাস্ক ছিল না বরাবরের মতোই তাদের ছিল উদ্ভট সব যুক্তি।

অভিযান চলাকালে মাস্ক না পরার যুক্তি কেউ বলছেন, অক্সিজেন নিতে মাক্স খুলেছি, কেউবা বলছেন দম বন্ধ লাগে। আর ভুলে বাসায় রেখে এসেছি, মাত্রই ফেলে দিলাম কিংবা হারিয়ে গেছে এমন অযুহাতই দিচ্ছেন অনেকেই।

মোবাইল কোর্টে নিম্নবিত্তদের বিনামূল্যে মাস্ক দেয়া হলেও ছাড় পায়নি বাকিরা। জরিমানা করা হয় এক'শ থেকে তিন'শ টাকা।

অনেকেই বলছেন, জরিমানার টাকাটা একটু বেশি। তিন’শ টাকা সব সময় সবার কাছে নাও থাকতে পারে। তবে অভিযোগ থাকলেও এমন অভিযান কাজে দেবে বলে মত সাধারণের। তারা বলছেন, এতে করে সাধারণ মানুষের সচেতনতা একটু হলেও বাড়বে। করোনার ভয়ে না হলে র‍্যাবের ভয়ে অন্তত মাস্ক পরবে।

এ ধাপের করোনা মোকাবিলায় এমন অভিযান চলমান থাকবে জানিয়েছে র‍্যাব। তারা বলছেন, দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এখন এধরনের অভিযান জরুরি হয়ে পড়েছে। তাছাড়া ভ্যাকসিন আসার আগ পর্যন্ত মাস্কই ভ্যাকসিনের বিকল্প হিসেবে কাজ করবে।

র‍্যাব আরও জানায়, এর পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও চলমান থাকবে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা