জাতীয়

‘তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত’

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, তথ্য-প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ বিশ্বের অনুকরণীয় দৃষ্টান্ত। বুধবার (২৫ নভেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত ‘ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা’ শীর্ষক ওয়েবিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অন্যতম রূপকল্প ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়ন ঘটেছে। ফলে, করোনাকালেও আমাদের কর্মকাণ্ড থেমে থাকেনি। সারা বিশ্ব যখন করোনার প্রভাব মোকাবিলায় হিমশিম খাচ্ছে, তখন আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে কার্যক্রম অব্যাহত রেখেছি।

তিনি আরও বলেন, সারা পৃথিবীতে তথ্যপ্রযুক্তির ব্যবহার ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। তাই এখন থেকেই এ বিষয়ে দক্ষ জনশক্তি গড়ার প্রতি নজর দিতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবগুলোকে আরও সমৃদ্ধ করতে হবে যাতে শিক্ষার্থীরা হাতে-কলমে জ্ঞান অর্জন করতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির সফলতার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সাইবার অপরাধ সংগঠিত হচ্ছে। এসব সাইবার অপরাধের যারা শিকার হচ্ছেন তাদের অধিকাংশই কিশোরী বয়সের। তাই এ বিষয়ে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।

ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মেহেরপুরের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মুনসুর আলম খান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার অপরাধ ও নিরাপত্তার উপ-নিয়ন্ত্রক হাসিনা বেগম‌।

প্রতিমন্ত্রী এরপর মেহেরপুর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২০-২১ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন। মেহেরপুরের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ স্বাগত বক্তব্য রাখেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা