গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদ
জাতীয়

গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদ

নিজস্ব প্রতিবেদক : গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও তার স্ত্রীর নামে আরও সাড়ে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে সংস্থাটি।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে এমন তথ্য পেয়ে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারির সুপারিশ তুলে ধরে কমিশনে প্রতিবেদন জমা দিয়েছেন সংস্থাটির উপপরিচালক মো. সামছুল আলম। মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি এই প্রতিবেদন দাখিল করেন।

দুদক জানায়, গোল্ডেন মনিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ পায় দুদক। কমিশন অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের জন্য সংস্থাটির উপপরিচালক মো. সামছুল আলম ও সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীর সমন্বয়ে একটি অনুসন্ধানী কমিটি গঠন করে।

কমিটি দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালিয়ে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত গোল্ডেন মনিরের বিরুদ্ধে ৬১০ কোটি টাকা এবং তার স্ত্রীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের সম্পদের সন্ধান পায়। এর পরই অনুসন্ধানী টিম সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠানোর সুপারিশ তুলে ধরে। কমিশনের অনুমোদন পেলে শীঘ্রই তাদের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ পাঠাবে দুদক।

সান নিউজ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা