জাতীয়

হাসপাতাল থেকে ফের রিমান্ডে এসআই আকবর

নিজস্ব প্রতিবেদক : সিলেটে রায়হান হত্যায় ৭ দিনের রিমান্ডে থাকা প্রধান অভিযুক্ত এসআই (বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়া শুক্রবার সন্ধ্যার পর অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ৯টার দিকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শেষে রাত সাড়ে ৯টার দিকে পুনরায় তাকে নিয়ে যায় পিবিআই। বিষয়টি নিশ্চিত করেন ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ।

তিনি বলেন, এসআই আকবর অসুস্থ হলে তাকে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পিবিআই। সেখানে চিকিৎসা শেষে তাকে পুনরায় নিয়ে যাওয়া হয়।

সাত দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (১৭ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হবে। ওই দিন আকবর আদালতে জবানবন্দি দিতে পারেন বলে পিবিআই সূত্র যুগান্তরকে জানিয়েছে। গত ১০ নভেম্বর তাকে সাত দিনের রিমান্ডে নেয় পিবিআই।

মামলার তদন্ত সংস্থা পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ-উজ-জামান যুগান্তরকে বলেন, আকবরকে নিয়মানুযায়ী জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আকবর যা তথ্য দিচ্ছেন, তা পরবর্তীতে যাচাই-বাছাই করে দেখা হবে। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাবে না। রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার আলামতসহ সার্বিক বিষয়গুলো তদন্তে উঠে আসবে।

প্রসঙ্গত, ১০ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নেয়া হয় রায়হান আহমদকে। ফাঁড়িতে নির্যাতনে গুরুতর অসুস্থ হলে পরদিন সকালে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা