জাতীয়

ঢাকা-সিরাজগঞ্জে ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর বলেছেন, ‘ঢাকা ও সিরাজগঞ্জে ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। কোথাও কোনো খারাপ খবর পাইনি। গণমাধ্যমেও দেখিনি যে, ভোটকেন্দ্রে গণ্ডগোল হয়েছে, মারামারি হয়েছে বা ভোটকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে, এ ধরনের কোনো ঘটনা দেখিনি। বিএনপির অভিযোগ জেনারেল।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে এসব কথা বলেন ইসি সচিব।

তিনি বলেন, ‘সিরাজগঞ্জ থেকে বিকাল ৪টার দিকে আমাকে যেটা জানিয়েছে, তাতে ৪৫ থেকে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে তারা মনে করছেন। ঢাকায় আনুমানিক ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে তারা মনে করছে।’

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে দেখা করে।

বৈঠকে ইসির পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, কমিশনার মো. রফিকুল ইসলাম, কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম ও ইসি সচিব মো. আলমগীর অংশ নেন।

বৈঠকে বিএনপি বিভিন্ন অভিযোগ করে এ নির্বাচন বাতিল ও নতুন করে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে।

বিএনপি প্রতিনিধির অভিযোগের বিষয়ে সচিব বলেন, ‘তাদের এটা জেনারেল অভিযোগ। তারা এটা সবসময় বলে আসেন যে, তাদের এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি, বাসায় গিয়ে ভয় দেখায়, বের হলে ধরে নিয়ে যায়- এ ধরনের। তবে তারা সুনির্দিষ্ট অভিযোগ করতে পারেননি।’

প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে ইসি। এ বিষয়ে সচিব বলেন, ‘বিএনপিকে কমিশন বলেছে, প্রমাণ দেন, যদি বাতিল করার মতো হয় তাহলে আমরা ভোট বাতিল করব। কিন্তু প্রমাণ না দিতে পারলে তো বাতিল করার সুযোগ নেই। আমাদের কাছে যে তথ্য, তাতে এ ধরনের ঘটনা আমাদের কাছে আসেনি।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জাতীয় সংসদের ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা