জাতীয়

প্রকাশ হলো ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল

নিজস্ব প্রতিবেদক : ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার (১১ নভেম্বর) রাত ১১টায় এই ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষার ফল http://ntrca.teletalk.bd/result জানা যাবে।

এবার ফলাফলে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ২২ হাজার ৩৯৮ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে এক হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৫৫ জন উত্তীর্ণ হয়েছেন।

মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান এনটিআরসিএ’র ওয়েবসাইটের পাশাপাশি উত্তীর্ণদের এসএমএস করে জানানো হবে। এর আগে গত বছরের ১৫ ও ১৬ নভেম্বর বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হতে এক লাখ ৫৪ হাজার ৬৬৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে এসব প্রতিষ্ঠানে যোগ্য ও মানসম্পন্নদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিবন্ধন সনদ দেয় এনটিআরসিএ। ২০০৫ সাল থেকে এই পরীক্ষা নিচ্ছে এনটিআরসিএ।

আগে বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের হাতে থাকলেও সেই ক্ষমতা খর্ব করে সরকার এনটিআরসিএর মাধ্যমে এসব প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিচ্ছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা