জাতীয়

বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকার শেখার আছে : সিইসি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকার শেখার আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে ভোটদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

রাজধানীর উত্তরার আই ই এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভোটদান শেষে কে এম নুরুল হুদা বলেন, আমেরিকারও বাংলাদেশের নির্বাচন থেকে শেখার আছে। সেখানে তারা ৪/৫ দিনেও নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে না। বাংলাদেশ আমরা ইভিএমের মাধ্যমে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ভোট গণনা শেষ করতে পারি।

বিএনপির অভিযোগ ভিত্তিহীন জানিয়ে তিনি বলেন, আমি সকাল থেকে প্রিজাইডিং অফিসার এবং কন্ট্রোল রুম এর মাধ্যমে খোঁজখবর নিয়েছি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা নির্বাচন পরিপন্থী কোনো ঘটনা ঘটেনি।

জাতীয় সংসদের ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হচ্ছে। গত ১৩ জুন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় ঢাকা-১৮ আসন। এই উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এতে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) মবিবুল্লাহ বাহার।

সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপির প্রার্থী সেলিম রেজা। কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ-১ আসন গঠিত। এখানে মোট ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৬৮টি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা