জাতীয়

লালমনিরহাটে যুবক পোড়ানোর মামলায় ৫ আসামি ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের বুড়িমারীতে ধর্ম অবমাননার গুজবে যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় তিন মামলায় প্রথম দফায় গ্রেপ্তার পাঁচজনের ৩ দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত। লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টায় লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল আদালত-৩ এর বিচারক ফেরদৌসী বেগম তাদের ৩ দিনের রিমান্ড মন্জুর করেন। এর আগে গ্রেপ্তার পাঁচ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মাহমুদুন্নবী।

প্রথম দফায় গ্রেপ্তাররা হলেন- ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে আশরাফুল আলম (২২) ও বায়েজিদ (২৪), ইউসুফ আলী ওরফে অলি হোসেনের ছেলে রফিক (২০), আবুল হাসেমের ছেলে মাসুম আলী (৩৫) এবং সামছিজুল হকের ছেলে শফিকুল ইসলাম (২৫)।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজান...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা