জাতীয়

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

নিজস্ব প্রতিবেদক

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা। আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর মিরপুর-২-এর আলোক অডিটোরিয়ামে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক সংলাপে এসব দাবি উঠে আসে।

জাতিসংঘের প্রতিপাদ্য ‘বাল্যবিবাহ বন্ধ করি, কন্যাশিশুর অধিকারে বিনিয়োগ করি’ সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে কন্যাশিশু, নাগরিক সমাজের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন।

অনুষ্ঠানে কন্যাশিশুদের নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরার সুযোগ দেওয়া হয়। এ সময় তারা বৈষম্য, সামাজিক প্রতিবন্ধকতা, নিরাপত্তাহীনতা এবং ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, কন্যাশিশুদের সাফল্য উদযাপনের পাশাপাশি তাদের অধিকার প্রতিষ্ঠার পথে বিদ্যমান বাধাগুলো দূর করতে হবে। শুধু মেয়েরা বিশ্বজয় করবে বললেই হবে না, সেই লক্ষ্য অর্জনে তাদের জন্য কী ধরনের সুযোগ তৈরি করা হচ্ছে, সেটিও বিবেচনায় নিতে হবে।

তিনি বলেন, বাল্যবিবাহ কন্যাশিশুর মৌলিক মানবাধিকারের পরিপন্থী। এর ফলে নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া, শিক্ষা গ্রহণ, স্বাস্থ্যসেবা পাওয়া এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ বাধাগ্রস্ত হয়। দারিদ্র্য, সামাজিক নিরাপত্তাহীনতা ও বিকল্প সুযোগের অভাবে অনেক পরিবার মেয়েদের অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হয়।

বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যমান ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি আইন বাস্তবায়ন এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমজেএফের সহকারী প্রকল্প ব্যবস্থাপক লাইসা মাহমুদ হেমা। ইউনিসেফ, ইউএনএফপিএ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য তুলে ধরে তিনি জানান, বাংলাদেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। এ ছাড়া ১৩ দশমিক ৪ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছর বয়সের আগেই।

তিনি আরও জানান, প্রাথমিক স্তরে শিক্ষা সমাপ্তির হার ৯১ দশমিক ৩ শতাংশ হলেও নিম্ন মাধ্যমিকে তা কমে ৭৫ দশমিক ৯ শতাংশে দাঁড়ায়। উচ্চ মাধ্যমিকে এ হার আরও কমে ৪১ দশমিক ১ শতাংশে নেমে আসে।

কন্যাশিশুদের শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্যসেবা, ডিজিটাল দক্ষতা এবং নিজেদের জীবনসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের সুযোগ বাড়াতে প্রয়োজনীয় বিনিয়োগের ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে বিভিন্ন বয়স ও প্রেক্ষাপটের কন্যাশিশুরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইন পরিসরে বৈষম্য এবং অধিকার চর্চার ক্ষেত্রে নানা বাধার কথা জানায় তারা।

সেরাক বাংলাদেশের সুমাইয়া আক্তার বলেন, শিক্ষা ও নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকারের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। শিক্ষার সুযোগ না থাকলে মেয়েদের পক্ষে স্বাধীনভাবে ও সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।

মায়ের আঁচলের সাদিয়া আক্তার শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার ক্ষেত্রে ছেলে ও মেয়েদের মধ্যে অসম সুযোগের বিষয়টি তুলে ধরেন। তার ভাষ্য, খেলাধুলায় ছেলেরা মেয়েদের তুলনায় বেশি সময় ও সুযোগ-সুবিধা পেয়ে থাকে।

বিআইএসসির শিক্ষার্থী তাসনিম ফেরদৌসী বলেন, বয়ঃসন্ধিতে পৌঁছানোর পরই সমাজের অনেক মানুষ একটি মেয়েকে বিয়ের উপযুক্ত মনে করেন, যদিও সে তখনো শিশু। মানসিকভাবে পরিণত হওয়ার আগেই কিশোরীদের ওপর সংসার পরিচালনা ও সন্তান লালন-পালনের দায়িত্ব চাপিয়ে দেওয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

উখাইনুমা মাসিক নিয়ে সামাজিক কুসংস্কার, জাতিগত বৈষম্য এবং মাতৃভাষায় কথা বলার অধিকারের বিষয়গুলো তুলে ধরেন। অন্য প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণকারীরা বিদ্যালয়ে যাতায়াত, মাসিক স্বাস্থ্যসামগ্রী সংগ্রহের অসুবিধা এবং ভাষাগত প্রতিবন্ধকতার অভিজ্ঞতা জানান।

দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরী আয়েশা আক্তার প্রতিবন্ধী কন্যাশিশুদের জন্য ব্রেইল ও অডিও শিক্ষা উপকরণসহ উপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, প্রতিবন্ধী কন্যাশিশুদের করুণা নয়, প্রয়োজন সমান অধিকার ও সুযোগ।

এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী ওয়াদিফা রহমান অপ্সরা ছেলে ও মেয়েদের শিক্ষায় সমান বিনিয়োগের আহ্বান জানান। বাল্যবিবাহ প্রতিরোধে সরকার, সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্রেকিং দ্য সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর (ইনফ্লুয়েন্সিং ক্যাম্পেইন অ্যান্ড কমিউনিকেশনস) নিশাত সুলতানা এবং সেরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত।

সংলাপে বক্তারা বলেন, বাল্যবিবাহ বন্ধ এবং কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠায় শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়। পাশাপাশি প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষার সুযোগ সম্প্রসারণ, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনা।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ক্যানসারের কাছে হেরে গেলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলো ছ...

বিশ্বসেরা সামরিক শক্তি গঠনের হুঙ্কার কিম জং উনের

উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও অপ্রতিরোধ্য বাহিনী হ...

দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগে নতুন গতির প্রত্যাশা

টোকিওর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং অর্থনৈতিক সহযোগিতাকে নতুন...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

বুরকিনা ফাসোর সামরিক সরকারের বিতর্কিত সিদ্ধান্ত

এক নজরে বুরকিনা ফাসোর নতুন সিদ্ধান্ত ও পরিস্থিতি

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা