সংগৃহীত
জাতীয়

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা ছয় মাস বা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়। এ সংকট সমাধানে অন্তত দুই বছর সময় লাগবে। তিনি বলেন, “আমরা বিদ্যুৎ ও গ্যাসের এই সমস্যা নিয়ে লড়াই করছি।”

তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস ছাড়া দেশের অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। তবে সরকার দ্রুততম সময়ে সংকট সমাধানে কাজ করছে এবং এ বিষয়ে কোনো সময় নষ্ট করা হচ্ছে না।

গ্যাসের সংকট মোকাবিলায় ভাসমান এলএনজি টার্মিনাল ও স্থলভাগে গ্যাস সংরক্ষণের সুবিধাসহ বিভিন্ন উদ্যোগ চূড়ান্ত করা হচ্ছে বলেও জানান তিনি। এসব বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যেই বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

বিদ্যুৎ খাতে উৎপাদনের তুলনায় সঞ্চালনব্যবস্থাকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন আমির খসরু। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, বাস্তবে উৎপাদন তার চেয়েও কম।

বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত ‘পাওয়ার মিক্স’ বা ‘এনার্জি মিক্স’ নির্ধারণের কাজ চলছে বলেও জানান তিনি। এতে নবায়নযোগ্য জ্বালানি ও গ্যাসভিত্তিক বিদ্যুতের পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎও বিবেচনায় রাখা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, দেশের নিজস্ব কয়লা সম্পদ রয়েছে এবং কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের বিষয়টিও সরকার খতিয়ে দেখছে। জ্বালানির সমন্বিত মিশ্রণ নির্ধারণের কাজ মোটামুটি শেষ হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, যথাসময়ে বিদ্যুৎ ও গ্যাস খাতে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ঘিরে ইসরাইল-তুরস্ক উত্তেজনা

সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে ইসরাইল ও তুরস্কের মধ্...

উলিপুরে সুশীল সমাজের সঙ্গে জলবায়ু ন্যায্যতা নিয়ে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত ম...

কমিউনিটি ব্যাংক-নগদের অংশীদারিত্বে রেমিট্যান্স ও ডিজিটাল আর্থিক সেবায় নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা