জাতীয়

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

নিজস্ব প্রতিবেদক

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারের আওতার বাইরে থেকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি দাবি করেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা এমনকি সংসদ সদস্যও হচ্ছেন।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল-২০২৬' পাসের জন্য উত্থাপনের পর বিলটির ওপর জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, প্রতিদিনের মাদকসংক্রান্ত মামলাগুলো পর্যালোচনা করলে দেখা যায়, বারবার কেবল মাদকের বাহক বা ক্যারিয়াররাই গ্রেপ্তার হন। কিন্তু যারা প্রকৃতপক্ষে মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।

তিনি বলেন, "বদির মতো যাদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি সংস্থার প্রতিবেদনে মাদক ব্যবসার অভিযোগ উঠে আসে, তারা সংসদে যায়। আর তারা না গেলে তাদের পরিবারের সদস্যরা সংসদে যায়।"

সংসদ সদস্য আরও বলেন, দেশে মাদকবিরোধী আইন যথেষ্ট কঠোর। ২৫ গ্রামের বেশি মাদক উদ্ধার হলে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তবে এত কঠোর আইন থাকার পরও লাখ লাখ পিস ইয়াবা বা কয়েক কেজি হেরোইনসহ বাহকরা ধরা পড়লেও তদন্ত শেষ পর্যন্ত মূল কারবারিদের পর্যন্ত পৌঁছাতে পারে না।

তিনি মাদক নিয়ন্ত্রণে শুধু বাহকদের নয়, পুরো চক্রকে আইনের আওতায় এনে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা