জাতীয়
এইচএসসি ও সমমান পরীক্ষা

ট্রাফিক শৃঙ্খলায় ডিএমপির বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিনিধি

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ।

পরীক্ষা চলাকালীন নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এবং কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৯ জুন) ​ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নগরবাসী ও যানবাহন চালকদের এই নির্দেশনাগুলো মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

​ডিএমপির ৫টি জরুরি নির্দেশনাসমূহ:

১।​ পর্যাপ্ত সময় নিয়ে রওনা: পরীক্ষার্থীদের হাতে যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বলা হয়েছে।​

২। ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে নিয়ম: যেসব পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে আসবে, তারা কেন্দ্রের ঠিক সামনে না নেমে ট্রাফিক জট এড়াতে একটু দূরে কম ব্যস্ত কোনো স্থানে নামবে এবং হেঁটে কেন্দ্রে প্রবেশ করবে। পরীক্ষা শেষে ফেরার সময়ও একইভাবে কিছুটা দূর থেকে গাড়িতে উঠতে হবে।

​৩। পার্কিংয়ে নিষেধাজ্ঞা: কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী সড়কে যানবাহন পার্কিং করে রাখা যাবে না। এই নিয়ম অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

​৪।রাস্তায় অভিভাবকদের অবস্থান না করা: অভিভাবকবৃন্দকে পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সড়কে অবস্থান না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাস্তায় অবস্থান করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে তা 'সড়ক পরিবহন আইন ২০১৮' অনুযায়ী অর্থদণ্ড যোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

৫। ​সাধারণ যাত্রীদের সড়ক পরিহারের অনুরোধ: পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা-যাওয়ার সুবিধার্থে পরীক্ষা শুরুর আগে (সকাল ০৭:৩০ টা থেকে সকাল ১০:০০ টা পর্যন্ত) পরীক্ষার্থী ব্যতীত অন্য সাধারণ যাত্রীদের জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষা কেন্দ্র সংলগ্ন সড়কসমূহ যথাসম্ভব পরিহার করে চলার অনুরোধ করা হয়েছে।

​প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ২ জুলাই সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হবে। ঢাকা মহানগরের ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং এইচএসসি পরীক্ষার্থীদের সুন্দর পরিবেশ উপহার দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বস্তরের নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা