জাতীয়

খেটে খাওয়া মানুষের বাজেটই জনগণের ভাগ্য বদলের রূপরেখা: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

সিলেটের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বাজেট নিয়ে চলমান সমালোচনার কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য বরাদ্দ রাখা উন্নয়ন বাজেটকে কেউ কেউ “চানাচুর” বলে ব্যঙ্গ করছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি করেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী চা শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তার বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড কার্যক্রমকে তিনি জনগণের অর্থনৈতিক সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী না করা পর্যন্ত কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।” একইসঙ্গে তিনি জানান, নির্বাচনের পরপরই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।

বাজেট নিয়ে সমালোচকদের উদ্দেশে তিনি আরও বলেন, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে বাজেটকে ‘গণবিরোধী’ বলা হচ্ছে, অথচ এই বাজেটে কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা, চিকিৎসা ও সামাজিক সুরক্ষার জন্য উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে। ৬০টিরও বেশি পণ্যের শুল্ক প্রত্যাহারকে তিনি জনকল্যাণমূলক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।

তার বক্তব্যে তিনি সতর্ক করে বলেন, যারা জনগণের উন্নয়নমূলক উদ্যোগকে বাধাগ্রস্ত করবে, তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। একইসঙ্গে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “জনগণ এক থাকলে কোনো শক্তিই গণতন্ত্রকে ধ্বংস করতে পারবে না।” তিনি অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে দেশকে বারবার অস্থিতিশীল করার চেষ্টা হয়েছে।

তিনি আরও দাবি করেন, জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, উন্নয়ন প্রকল্পে অর্থের কোনো ঘাটতি হবে না।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় প্রশাসন ও অতিথিরা জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা