জাতীয়

এডিটর -পাবলিশার অ্যাসোসিয়েশন (নেপাব) নামে আরেকটি গণমাধ্যম সংগঠনের আত্মপ্রকাশ

আমার বাঙলা ডেস্ক

নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব নামে প্রস্তাবিত আরেকটি গণমাধ্যম সংগঠনের আত্মপ্রকাশ করেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সিনিয়র সাংবাদিক ও দৈনিক সমবাংলার সম্পাদক মান্নান মারুফের সভাপতিত্বে সম্পাদক প্রকাশকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংবাদপত্রের বিভিন্ন সমস্যা সংকট, সংগঠন গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক বাঙলার জাগরণ সম্পাদক প্রকাশক মহিনউদ্দিন চৌধুরী লিটন, দৈনিক আমার বাঙলার সম্পাদক প্রকাশক এম এম রুহুল আমীন, দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক প্রকাশক সৈয়দ নুরুল হুদা রনো, দৈনিক আলোর বার্তার সম্পাদক প্রকাশক রফিকউল্লাহ শিকদার, দৈনিক নাগরিক সংবাদের সম্পাদক সুমন প্রামানিক, দৈনিক বাংলা ৭১ এর সম্পাদক প্রকাশক প্রবীর শিকদার, দৈনিক আজকের প্রভাতের সম্পাদক নেজামুল হক, দৈনিক আজকের পদ্মার সম্পাদক প্রকাশক এম মোর্শেদ মজুমদার কাজল, দৈনিক দিনের আলোর সম্পাদক প্রকাশক ফজলুর রহমান জুলফিকার, দৈনিক বঙ্গ সংবাদ এর সম্পাদক প্রকাশক ডাঃ মির্জা মহিবুল হাসান, দৈনিক প্রথম ডাকের সম্পাদক প্রকাশক এ কে এম গোলাম সরোয়ার, দৈনিক মানবতার কণ্ঠের সম্পাদক প্রকাশক আফরোজা তালুকদার প্রমূখ।


সভায় সর্বসম্মতিক্রমে মান্নান মারুফকে আহ্বায়ক, এম এম রুহুল আমীন ও সৈয়দ নুরুল হুদা রনোকে যুগ্ম আহ্বায়ক, মহিনউদ্দিন চৌধুরী লিটনকে সদস্য সচিব এবং সভায় উপস্থিত সকলকে সদস্য করে সংগঠনের কমিটি গঠন করা হয়।

সভায় সংগঠনের নিবন্ধনসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম সম্পন্ন করার জন্য সদস্যদেরকে দায়িত্ব প্রদান করা হয়। ১ম সভায় উপস্থিত সকল সদস্যকে সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা