ছবি: সংগৃহীত
জাতীয়

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে যানজটের আশঙ্কা, বিমানযাত্রীদের জন্য নির্দেশনা

সান নিউজ অনলাইন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরবেন। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে তার প্রত্যাবর্তন হবে।

তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলটির পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন প্রস্তুতি। রাজধানী ঢাকার পূর্বাচল ৩০০ ফিট এলাকায় ‘ঐতিহাসিক’ গণসংবর্ধনা দেয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে বিএনপি।

এ প্রত্যাবর্তনকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কগুলো এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট টাইমের আগে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ করেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য জানিয়েছে। ফ্লাইট মিস হওয়ার ঝুঁকি কমাতে নির্ধারিত সময়ের অনেক আগে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যাত্রীদের উদ্দেশ্যে আরও বলা হয়, সবার সহযোগিতায় যাত্রা যেন সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন হয় সে লক্ষ্যে আগাম প্রস্তুতি নেওয়া জরুরি।

এদিকে, ২৫ ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির সম্ভাবনা রয়েছে, যা রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা