ছবি: সংগৃহীত
জাতীয়

ছেঁড়া নোটের ৯০%  অক্ষত থাকলে মিলবে পুরো মূল্য

সান নিউজ অনলাইন

বাংলাদেশে ছেঁড়া, ফাটা ও ত্রুটিযুক্ত টাকার নোট বিনিময়ে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, কোনো নোটের ৯০ শতাংশের বেশি অংশ অক্ষত থাকলে গ্রাহক তাৎক্ষণিকভাবে নোটটির পুরো মূল্য পাবেন।

বাংলাদেশ ব্যাংকের জারি করা নীতিমালায় বলা হয়েছে, যেকোনো ব্যাংকের যেকোনো শাখা থেকেই এ ধরনের নোট বিনিময়ের সেবা দিতে হবে। তবে কোনো নোটের ৯০ শতাংশ বা তার কম অংশ বিদ্যমান থাকলে ব্যাংক শাখা থেকে সঙ্গে সঙ্গে বিনিময় মূল্য দেওয়া হবে না। সে ক্ষেত্রে গ্রাহককে ব্যাংকে আবেদন জমা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ ৮ সপ্তাহের মধ্যে বিনিময় মূল্য ফেরত দেওয়া হবে।

গত ৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংক ‘নোট রিফান্ড রেগুলেশনস’ জারি করে। এর ধারাবাহিকতায় সোমবার নতুন এই নীতিমালা কার্যকর করা হয়। বাজারে অপ্রচলনযোগ্য, ছেঁড়া, ফাটা বা ত্রুটিযুক্ত নোট বিনিময় সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, সব ব্যাংকের সব শাখাকে নোট বদলের সেবা নিশ্চিত করতে হবে। যেসব নোটের মূল্য তাৎক্ষণিকভাবে প্রদানযোগ্য নয়, সেগুলোর ক্ষেত্রে গ্রাহকের আবেদন গ্রহণ করে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। কোনো ব্যাংক শাখা এ সেবা দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে প্রচলিত নোটগুলোকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো— পুনঃপ্রচলনযোগ্য, অপ্রচলনযোগ্য, ছেঁড়া-ফাটা বা ত্রুটিযুক্ত, দাবিযোগ্য এবং আগুনে পোড়া নোট। এর মধ্যে পুনঃপ্রচলনযোগ্য নোট বাজারে চলবে। অপ্রচলনযোগ্য ও ছেঁড়া-ফাটা নোট যেকোনো ব্যাংক শাখা থেকে বিনিময় করা যাবে।

৯০ শতাংশের বেশি অংশ বিদ্যমান থাকলে নোটের পুরো মূল্য তাৎক্ষণিকভাবে দেওয়া হবে। তবে ৯০ শতাংশ বা তার কম অংশ বিদ্যমান অথবা অতিরিক্ত ময়লাযুক্ত নোটকে ‘দাবিযোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব নোটের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক পর্যালোচনার পর বিনিময় মূল্য কতটা দেওয়া হবে, তা নির্ধারণ করবে।

এদিকে আগুনে পোড়া নোটের ক্ষেত্রে কোনো ব্যাংক সরাসরি বিনিময় মূল্য দিতে পারবে না। এসব নোটের জন্য গ্রাহককে বাংলাদেশ ব্যাংকের যেকোনো শাখা অফিসে সরাসরি আবেদন করতে হবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা