ছবি: সংগৃহীত
জাতীয়

মাহফুজ-আসিফের সম্পদের হিসাব প্রকাশের দাবি

সান নিউজ অনলাইন

দুর্নীতি বিরোধী ছাত্র জনতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (স্থানীয় সরকার উপদেষ্টা) ও মাহফুজ আলমের (তথ্য ও সম্প্রচার উপদেষ্টা) সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ দাবিতে সংগঠনটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সামনে মানববন্ধন করে।

মানববন্ধনে তারা দাবি করে, এই দুই উপদেষ্টার অধীনে গত ১৭ মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্রও প্রকাশ করতে হবে। এই দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের (পিএস) বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে দুদক এখনো নীরব রয়েছে।

তারা বলেন, দুর্নীতির কারণে “এ দুই উপদেষ্টা তাদের প্রার্থিতার যোগ্যতা হারিয়েছেন।” তাই যাতে তারা নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা। বক্তারা আরও অভিযোগ করে বলেন, বর্তমান দুদক দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

গত বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা এই দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করেছেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা