ছবি: সংগৃহীত
জাতীয়

আর্মি সার্ভিস কোরকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

সান নিউজ অনলাইন

একবিংশ শতাব্দীর জটিল ও পরিবর্তনশীল নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১২ নভেম্বর) খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

সেনাপ্রধান বলেন, আর্মি সার্ভিস কোর সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল শাখা, যারা দীর্ঘদিন ধরে নিরলসভাবে সেনাবাহিনীর রসদ, পরিবহন ও সরবরাহ কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি সদস্যদের উদ্দেশে বলেন, আধুনিক যুদ্ধের কৌশল এখন প্রযুক্তিনির্ভর; তাই যুগোপযোগী প্রশিক্ষণ, লজিস্টিক দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে নিজেদের সক্ষমতা আরও বাড়াতে হবে।

অনুষ্ঠানে জেনারেল ওয়াকার-উজ-জামান আর্মি সার্ভিস কোরের অবদানকে প্রশংসা করে বলেন, “দেশের যেকোনো পরিস্থিতিতে সেনাবাহিনীর কার্যক্রম সচল রাখতে এএসসি সদস্যরা নীরবে, কিন্তু কার্যকর ভূমিকা রেখে চলেছে।”

এর আগে তিনি এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার এবং এএসসিসিঅ্যান্ডএসের কমান্ড্যান্ট।

পরে মতবিনিময় সভায় সেনাপ্রধান আর্মি সার্ভিস কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন আর্টডকের জিওসি, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) মহাপরিচালক, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, এএসসিসিঅ্যান্ডএসের কমান্ড্যান্ট এবং আর্মি সার্ভিস কোরের অধিনায়করা।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা