ছবি: সংগৃহীত
জাতীয়

নির্বাচনে এআই’র অপব্যবহার ঠেকাতে প্রস্তুত ইসি

সান নিউজ অনলাইন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধে কেন্দ্রীয়ভাবে নজরদারি করবে নির্বাচন কমিশন (ইসি)। এর পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেকোনো ধরনের অপপ্রচার প্রতিহত করতে কৌশল নির্ধারণসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ‘নির্বাচনে এআই’র অপব্যবহার রোধে করণীয়’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নাসির উদ্দিন বলেন, এআইয়ের অপব্যবহার এখন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। নির্বাচনে এই প্রযুক্তি যেন বিভ্রান্তি বা অপতথ্যের হাতিয়ার না হয়, সে জন্য ইসি কার্যকর সেল গঠনের উদ্যোগ নিয়েছে। নির্বাচনের আগের রাতেও এআই ব্যবহার করে অপপ্রচার চালানোর শঙ্কা রয়েছে। এসব বিবেচনায় পার্বত্য অঞ্চল ও দুর্গম এলাকার বিষয়েও বিশেষ গুরুত্ব দিতে হবে। নির্বাচনে এই প্রযুক্তি যেন বিভ্রান্তি বা অপতথ্যের হাতিয়ার না হয়, সে জন্য ইসি কার্যকর সেল গঠনের উদ্যোগ নিয়েছে।

এ কর্মশালায় অন্যান্য নির্বাচন কমিশনারসহ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্তত ৮০ জন কর্মকর্তা অংশ নেন। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা